আপডেট প্রতিনিধি, কাঞ্চনপুর, ১৪ সেপ্টেম্বর || রাজ্যের তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামি থেকে বহিঃরাজ্যে কুকুর পাচার করতে গিয়ে পুলিশের জালে এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম জরেন্দ্র রিয়াং। বাড়ি মুঙ্গিয়াকামি। বয়স ২৩ বছর।
জানা যায়, বুধবার রাত প্রায় দশটা নাগাদ কাঞ্চনপুর থানার এস আই নরপুইতা হালাম মোবাইল ডিউটিতে বের হন। এস আই নরপুইতা হালাম সন্দেহের তালিকায় শান্তিপুর নাকা পয়েন্টে একটি টি আর ০২ টি ০২০১ নম্বরের গাড়িটিকে তল্লাশি চালিয়ে পাঁচটি কুকুর উদ্ধার করে। সঙ্গে সঙ্গে কুকুর সহ গাড়িটিকে কাঞ্চনপুর থানায় নিয়ে আসে এবং ধৃত ব্যক্তির বিরুদ্ধে কাঞ্চনপুর থানায় একটি মামলা হাতে নেয় পুলিশ। কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাস জানান, গাড়িটি মুঙ্গিয়াকামি হইতে ভাইয়া কাঞ্চনপুর, দামছড়া হয়ে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে যাচ্ছিল।
জানা যায়, মিজোরাম ও আইজলে ১ কেজি কুকুরের মাংসের দাম ৭০০-৮০০ টাকা। জানা যায়, মিজোরাম ও আইজল’র অধিকাংশ মানুষ কুকুরের মাংস খায়।
