এম বিশ্বেশ্বরাইয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স দিবস পালিত রাজ্যে

70032145_2006320469469618_7833213761635745792_oআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর ৷। গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে ৫২তম ইঞ্জিনিয়ার্স দিবস। রবিবার সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় দিবসটি পালন করা হয়। রাজ্য সরকারের তরফে এদিন রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসে প্রাঙ্গণে ৫২তম ইঞ্জিনিয়ার্স দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি সমস্ত ইঞ্জিনিয়ারদের সম্মান ও অভিবাদন জানিয়েছেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়ার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*