আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর ৷। তিন দিন ব্যাপী ‘মিডিয়া ওয়ার্কশপ-কাম-ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানের সূচনা করলেন মূখ্যমন্ত্রী। রবিবার থেকে আগরতলা প্রেস ক্লাবে এই কর্মশালার সূচনা হয়। চলবে আগামী ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা প্রেস ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই ‘মিডিয়া ওয়ার্কশপ-কাম-ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা বর্ষীয়ান সাংবাদিক সুবল কুমার দে, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার প্রমুখ।আগরতলা প্রেস ক্লাবে ‘মিডিয়া ওয়ার্কশপ-কাম-ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানের সূচনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর ৷। তিন দিন ব্যাপী ‘মিডিয়া ওয়ার্কশপ-কাম-ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানের সূচনা করলেন মূখ্যমন্ত্রী। রবিবার থেকে আগরতলা প্রেস ক্লাবে এই কর্মশালার সূচনা হয়। চলবে আগামী ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা প্রেস ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই ‘মিডিয়া ওয়ার্কশপ-কাম-ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা বর্ষীয়ান সাংবাদিক সুবল কুমার দে, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার প্রমুখ।