আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর ৷। সম্পন্ন হল ১৪-বাধারঘাট বিধানসভা কেন্দ্রের শূন্য আসনের উপ-নির্বাচন। সোমবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ পর্ব। চলে বিকেল ৫টা পর্যন্ত। এদিন ৫৪ হাজার ৭৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছে ৭১ বুথে। এদিন ভোটকে ঘিরে বিভিন্ন বুথে বুথে সাধারণ ভোটারদের দীর্ঘলাইন লক্ষ্য করা গেছে। জানা যায়, কিছু কিছু কেন্দ্রে ই ভি এমে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভোটগ্রহণ শুরু হতে খানিকটা সময় লেগেছে। তবে ভোটারদের তৎপরতায় অতি দ্রুত এই সমস্যার সমাধান হয়েছে। এদিন ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় নিরাপত্তাকর্মীর পাশাপাশি টি এস আর জওয়ানদের নিরাপত্তা দিতে দেখা গেছে।বিরোধীদল সি পি আই (এম) থেঠে অভিযোগ, শাসকদলীয় দুষ্কৃতিরা বিভিন্ন জায়গায় তাদের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেয়। অপর বিরোধীদল কংগ্রেস অভিযোগ করে, শাসকদলের আশ্রিত দুষ্কৃতিকারিরা ছোট ছোট দলে ভাগ হয়ে বিরোধীদলের কর্মীদের ভোট না দেওয়ার জন্য ভয়-ভীতি দেখাচ্ছেন। তবে শাসকদল বিজেপি সকল অভিযোগ খন্ডন করেছে। নির্বাচনের ফল প্রকাশিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর।
