ধর্মীয় স্থানে পশুবলি নিষিদ্ধ, জনস্বার্থে মামলার পরিপ্রেক্ষিতে এই রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

dআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷। এখন থেকে বন্ধ করা হল ধর্মীয় স্থানে পশু বলি। শুক্রবার এক জনস্বার্থে মামলার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। এই রায়ে বলা হয়েছে এখন থেকে ধর্মীয় স্থানে কোন প্রকার পশু বলি দেওয়া যাবে না। এই ক্ষেত্রে কিছু নির্দেশিকাও দেওয়া হয়েছে। মন্দির দর্শনের সময় কোন মানুষ যদি পশু পাখি নিয়ে আসে তা বলি দেওয়া যাবে না। ফিরিয়ে নিতে হবে। খুলতে হবে শেল্টার হাউসও। এক্ষেত্রে জেলাশাসকদের এবং জেলা পুলিশ আধিকারিকদের এই বিষয়ে নজর রাখতে হবে। গোটা বিষয়ে নজর রাখবে মুখ্য সচিব। উদয়পুর মাতার বাড়ি এবং চতুর্দশ বাড়ি মন্দিরে সি সি টিভি বসাতে হবে। এই রায়ের বিষয়ে জানান এডভোকেট জেনারেল অরুনকান্তি ভৌমিক।
উল্লেখ্য, ত্রিপুরেশ্বরী মন্দির সহ অন্যান্য ধর্মীয় স্থানে পশুবলি বন্ধ করা নিয়ে একটি জনস্বার্থে মামলা করেছিলেন ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসের গ্রেড-১ অফিসার সুভাষ ভট্টাচার্য। তিনি অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক হিসেবে অবসর নেন। উনার এই জনস্বার্থে মামলার পরিপ্রেক্ষিতে এই রায় জানানো হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*