রাজ্যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সহ বেশকিছু উন্নয়ন প্রকল্পের অনুমোদন – মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর ৷। রাজ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সহ বেশকিছু উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। তিনদিনের সফর শেষে শনিবার সন্ধ্যায় আগরতলায় ফেরেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দিল্লী সফর শেষে রবিবার মূখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে এবং গোমতী জেলার উদয়পুরে একটি করে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হবে। তাছাড়া ঊনকোটি জেলার পেচারথলে একটি নবোদয় বিদ্যালয় করা হবে। তিনি জানান, রাজ্যে একটি রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন স্থাপনের অনুমতিও দিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়।
মূখ্যমন্ত্রী জানান, উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রণালয় রাজ্যের সূর্যমনিনগর এলাকায় একটি উচ্চক্ষমতা সম্পন্ন পাওয়ার গ্রিড স্থাপনের অনুমতি দিয়েছেন। এই পাওয়ার গ্রিড স্থাপনের জন্য ত্রিপুরা সরকার ১৬১ কোটি টাকা চেয়েছিল, মন্ত্রণালয় দেড়শো কোটি টাকা দিয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*