আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর ৷। সামাজিক অবক্ষয়ের শিকার এক গৃহবধূ। রাজধানীতে এক গৃহবধূ গনধর্ষণের রেশ কাটতে না কাটতেই এবার নিজ বাড়ির পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার নগ্ন অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ। ঘটনা উদয়পুরের গর্জি ফাঁড়ি থানার অন্তর্গত খিলপাড়া এলাকায়। জানা যায়, ঐ এলাকার পেশায় ইট ভাট্টা ম্যানেজার হিরালাল মজুমদারের স্ত্রী সবিতা মজুমদার (৩৯) বাড়িতে একা থাকেন। রবিবার রাতে স্বামী ও ছেলে বাড়িতে এসে সবিতা মজুমদারকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে বাড়ির একটি পরিত্যক্ত ঘড়ে সবিতা মজুমদারের নগ্ন মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উদয়পুর মহিলা থানা ও আর কে পুর থানার পুলিশ সহ ডগ স্কোয়ার্ড ও ফরেন্সিক বিশেষজ্ঞ দল আসে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে পাঠায়।
মৃতার স্বামী এবং ভাই এর অভিযোগ, ওনার বোনকে গনধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
