আলোর বন্যায় আগোরতলা, মন্ডপে মন্ডপে শেষ পর্যায়ের ব্যস্ততা

71562486_1410574895761656_9140627572046954496_oআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর ৷। আজ মহাপঞ্চমী। কাল ষষ্ঠী পূজোর মাধ্যমেই দেবীর পূজো শুরু হয়ে যাবে। তারই অঙ্গ হিসেবে কাটছে পেন্ডেলে পেন্ডেলে শিল্পীদের ব্যস্ততার প্রহর। মন্ডপে মন্ডপে চলছে শেষ পর্যায়ের ব্যস্ততা। রাজ্যে বড় বাজেটের পূজো যারা করে থাকেন সেই সমস্ত ক্লাব এবার মহালয়ার আগে থেকেই শহরের রাস্তায় বৈদ্যুতিক আলোয় শহরকে ভাসিয়ে দিয়েছে। এবার মহালয়ার দুদিন আগে থেকেই রাজধানী আগরতলার বড় বাজেটের পূজো ক্লাবগুলো শহরের রাস্তায় অত্যাধুনিক বিভিন্ন ডিজাইনের বৈদ্যুতিক আলোর বন্যায় শহরকে ভাসিয়ে দিয়েছেন। সেই সাথে বিশাল আকারের পেন্ডেলে বড় অঙ্কের টাকা খরচ করছেন। বৃহস্পতিবার শহরে প্রচন্ড ভীর লক্ষ্য করা যায়। এই আলোর বন্যা শহরকে নতুন করে উদ্ভাসিত করেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*