উদয়পুরের মনোরম দৃশ্যে আগমনী মিউজিক ভিডিও ‘দুর্গতিহারিণী মা’

IMG-20191004-WA0100আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ অক্টোবর ৷। প্রায় তিন মাসের কঠোর পরিশ্রমের পর রাজ্যের গোমতী জেলার একটি সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান ‘ফান জকি মকি’ নিয়ে এসেছি তাদের চ্যানেলের তৃতীয় মিউজিক ভিডিও ‘দুর্গতিহারিণী মা’। যদিও এটি ‘ফান জকি মকি’র প্রথম আগমনী মিউজিক ভিডিও। দুর্গা পূজোর প্রাক্কালে এই আগমনী মিউজিক ভিডিওটির শুটিং করা হয়েছে উদয়পুরে বিভিন্ন স্থানে। ‘দুর্গতিহারিণী মা’ গানটিতে কথা ও সুর দিয়েছে প্রশান্ত চক্রবর্তী। গানটিতে কন্ঠ দিয়েছে রাজেশ ঘোষ, প্রশান্ত চক্রবর্তী ও চন্দ্রানী চক্রবর্তী। মিউজিক করেছেন শঙ্কর কলিতা, গানটির প্রয়োজক হলেন সত্যজিৎ দত্ত, চয়ন দাস ও আকাশ সুত্রধর।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*