আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর ৷। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার রাজ্যের যুব বিকাশ কেন্দ্র এবং নিফা ত্রিপুরা রাজ্য কমিটির যৌথ উদ্যোগে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব ও মুখ্যমন্ত্রী পুত্র আরিয়ান দেব। এদিন মুখ্যমন্ত্রী জায়া বলেন, ভারতবর্ষ বৈচিত্রের মধ্যে ঐক্য। এখানে জাতি, ধর্মের উর্ধে উঠে সকলে এক হয়ে যায়।এই কর্মসূচীর মাধ্যমে এদিন যুব বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা দেবাশিষ মজুমদার সহ সংস্থার কর্মকর্তারা গুরু নানকের জন্ম ভুমির মাটি তুলে দেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেবের হাতে। গুরু নানকের জন্মজয়ন্তীতে এবং এদিন মুখ্যমন্ত্রী পুত্র আরিয়ান দেবের জন্মদিনে এই উপহার পেয়ে আপ্লুত বলে জানান মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব।
