আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর ৷। ত্রিপুরা হাইকোর্টের পঞ্চম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি আখিল আব্দুলহামিদ কুরেশি। শনিবার সকাল ১১টায় আগরতলার কুঞ্জবনস্থিত পুরান রাজভবনের দরবার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি শপথ নেন। শপথবাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল রমেশ বৈষ্য। বিচারপতি আখিল আব্দুল হামিদ কুরেশি ত্রিপুরা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি সঞ্জয় কারুলের স্থলাভিষিক্ত হয়েছেন। শুক্রবারই তিনি স্বস্ত্রীক রাজ্যে এসেছেন। এদিনের শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, রাজস্ব ও মৎস্য দপ্তরের মন্ত্রী এন সি দেববর্মা, শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, লোকসভার সংসদ প্রতিমা ভৌমিক, রাজ্যসভার সংসদ ঝর্ণা দাস বৈদ্য, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিচারপতি অরিন্দম লোধ সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।হাইকোর্টের পঞ্চম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এ এ কুরেশি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর ৷। ত্রিপুরা হাইকোর্টের পঞ্চম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি আখিল আব্দুলহামিদ কুরেশি। শনিবার সকাল ১১টায় আগরতলার কুঞ্জবনস্থিত পুরান রাজভবনের দরবার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি শপথ নেন। শপথবাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল রমেশ বৈষ্য। বিচারপতি আখিল আব্দুল হামিদ কুরেশি ত্রিপুরা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি সঞ্জয় কারুলের স্থলাভিষিক্ত হয়েছেন। শুক্রবারই তিনি স্বস্ত্রীক রাজ্যে এসেছেন। এদিনের শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, রাজস্ব ও মৎস্য দপ্তরের মন্ত্রী এন সি দেববর্মা, শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, লোকসভার সংসদ প্রতিমা ভৌমিক, রাজ্যসভার সংসদ ঝর্ণা দাস বৈদ্য, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিচারপতি অরিন্দম লোধ সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।