আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর ৷। ৪ দিনের পুলিস রিমান্ড শেষে পুনরায় আদালতে সোপর্দ করা হল রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বর্তমান বাম বিধায়ক বাদল চৌধুরীকে। শুক্রবার পুনরায় বাদল চৌধুরীর ৬ দিনের পুলিস রিমান্ডের আর্জি জানায় মামলার তদন্তকারী অফিসার। জানা যায়, এইদিন বাদল চৌধুরীর আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ পুনরায় ৬ দিনের পুলিস রিমান্ডের আবেদনের বিরোধিতা করে সাওয়াল করেন। অপরদিকে এই মামলার বিশেষ পিপি রতন দত্ত বাদল চৌধুরীর পুনরায় পুলিস রিমান্ডের আবেদনের পক্ষে সাওয়াল করেন।এইদিন শুনানি শেষে আদালত বাদল চৌধুরীকে ২৭শে নভেম্বর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছে বলে জানান এই মামলার স্পেশাল পিপি রতন দত্ত। জানা যায়, আগামী ২৭শে নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারপতি কথা বলবেন বাদল চৌধুরীর সাথে। সেইদিন বাদল চৌধুরীকে আদালতে উপস্থিত থাকতে হবে না বলে জানা যায়।
