আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারি ৷। সফল ভাবে উত্তর-পূর্বাঞ্চলের ৫৫০০ কিমি পথ পরিক্রমা করে রাজ্যে ফিরে এলো সৎ ভাবনা যাত্রার ১২ জন প্রতিনিধি দল। যুব বিকাশ কেন্দ্র এবং নিফা ত্রিপুরা রাজ্য কমিটির যৌথ উদ্যোগে দু’বছর ব্যাপী ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের স্বর্ণজয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে গত ২১শে জানুয়ারি রাজধানীর উজ্জ্বয়ন্ত প্রসাদ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সৎ ভাবনা যাত্রার সূচনা করেন রাজ্যের রাজ্যপাল রমেশ বৈশ। প্রতিনিধি দলটি রাজ্য থেকে বেড়িয়ে অসম, সিকিম, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম হয়ে গত ২রা ফেব্রুয়ারি মধ্য রাতে আগরতলা এসে পৌছায়।শনিবার সকালে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে পূর্ণরাজ্যের স্বর্ণজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান তপন লোধ এবং কনভেনার দেবাশীষ মজুমদার উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলো সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন পূর্ণরাজ্যের স্বর্ণজয়ন্তী উদযাপন কমিটির সম্পাদক পিংকু দাস সহ যুব বিকাশ কেন্দ্রের সদস্য-সদস্যারা।
