আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি ৷। চারদিনব্যাপী মিলন মেলার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার ঊনকোটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে মিলন মেলা-২০২০ এর সূচনা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান সুধাংশু দাস, পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রমুখ। অনুষ্ঠানে ফটিকরায় আম্বেদকর কলেজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় চেক। মেলা উপলক্ষ্যে বিভিন্ন দপ্তর থেকে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে খোলা হয়েছে প্রদর্শনী স্টল।