আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি ৷। অনুষ্ঠিত হল ‘ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ’র ২২তম কেন্দ্রীয় সম্মেলন। শনিবার আগরতলা টাউন হলে আয়োজিত এই সন্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সি পি আই (এম) নেত্রী বৃন্দা কারাত। তিনি বলেন, নির্বাচনের পর বিজেপি ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পূরণ করেননি। অমিত শাহ দেশের হোম মিনিস্টার নন, তিনি হচ্ছেন হেইট মিনিস্টার কারণ তিনি দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন এর কাজ করছেন বলে তিনি অভিযোগ করেন। এদিনের সম্মেলনে বৃন্দা কারাত ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি ও প্রাক্তন সাংসিদ জিতেন্দ্র চৌধুরী, নারীনেত্রী রমা দাস, পবিত্র কর প্রমুখ।