নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে TIPRA-র বাইক র‍্যালী

IMG-20200223-WA0042গোপাল সিং, খোয়াই, ২৪ ফেব্রুয়ারি || নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানিয়ে The Indigenous Progressive Regional Alliance (TIPRA) এর উদ্যোগে রবিবার খোয়াই রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় এক প্রতিবাদ বাইক র‍্যালী করা হয়। এদিন দুপুরে খোয়াই বাইজল বাড়ী থেকে বাইক র‍্যালীটি শুরু হয়ে রামচন্দ্রঘাট, আমপোরা হয়ে পূণরায় বাইজল বাড়িতে এসে শেষ হয়। এদিনের র‍্যালীতে উপস্থিত ছিলেন TIPRA রাজ্য কমিটির সদস্য অনন্ত দেববর্মা, সুহেল দেববর্মা, রঞ্জিত দেববর্মা সহ কর্মী-সমর্থকরা। এদিন প্রায় ২০০টি বাইক নিয়ে সমর্থকরা র‍্যালীতে অংশগ্রহণ করে বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*