১০,৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের সভা অনুষ্ঠিত

IMG-20200223-WA0037গোপাল সিং, খোয়াই, ২৪ ফেব্রুয়ারি || ১০,৩২৩ জন শিক্ষকদের মধ্যে আরেকটি সংগঠন ‘অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠন’ এর উদ্যোগে খোয়াই মহকুমার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। রবিবার খোয়াই বি আর সি হলে আয়োজিত এই সভা থেকে সংগঠনের পক্ষ্যে সরকারের অবস্থান জানার আগ্রহ প্রকাশ করা হয়। ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের হাতে আর হাতে গোনা কয়েকটা দিন আছে। তাই দুঃশ্চিন্তাগ্রস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে রাজ্য সরকারের প্রতি আস্থা রেখেই সংগঠনের এই কর্মসূচী বলে জানান সংগঠনের রাজ্য কমিটির সদস্য সত্যকুমার দেববর্মা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*