চন্ডিরাম বাজারে আগুনে পুড়ল ৬টি দোকান

FB_IMG_1582548265963আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি ৷। বিশালগড় মধ্য বাজার স্থিত চন্ডিরাম বাজারে আগুনে পুড়ল ৬টি দোকান। এর মধ্যে রয়েছে ৩টি কাপড়ের দোকান, একটি জুয়েলারি, ১টি মোবাইল ও ১টি স্টুডিও-র দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুটি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, সোমবার দুপুরে একটি মোবাইলের দোকানে সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত। ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লক্ষ টাকা বলে বাজার সম্পাদকের জানায়। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*