শিব চতুর্দশী মেলা থেকে নগদ অর্থসহ ৪ জুয়ারি আটক

IMG-20200224-WA0022বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ ফেব্রুয়ারি ৷। শান্তির বাজার পৌর এলাকার আশ্রম টিলায় সংগঠিত হচ্ছে ৪ দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা। অন্যান্য বছরের ন্যায় এই বছরও এই মেলা সংগঠিত হচ্ছে। ঘটা করে মেলার শুভ উদ্ভোধন হলেও মেলার আরালে চলছে জুয়ার রমরমা ব্যবসা। কিন্তু দেখা যায় মেলায় আগত দর্শনার্থীরা জুয়ার প্রলোভনে পরে সর্বশান্ত হয়ে ঘরে ফিরছেন। এই খবর পেয়ে শান্তিরবাজারের পুলিশের এস ডি পি ও প্রনব দেবনাথ এক অভিযান চালিয়ে সাফল্য অর্জন করে। সোমবার এস ডি পি ও সহ উনার সহকর্মীদের নিয়ে মেলা প্রাঙ্গনে চলা জুয়ার বোর্ড, নগদ ৪০,১৫৫ টাকা এবং চার জুয়ারিকে আটক করছে। জানা যায়, মেলা কমিটির মদতে ও বাইখোড়া এক রেষ্টুডেন্ড ব্যাবসায়ী ও বেতাগার একজন লোকের মদতে শিলাছড়ি থেকে লোকজন নিয়ে এসে জুয়ার রমরমা ব্যাবসা চালিয়ে যাচ্ছে। বাইখোড়ার রেষ্টুডেন্ট এর মালিক প্রতিনিয়ত মহকুমার বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানে জুয়ার বোর্ড বসিয়ে সকলের পকেট কাটতে ব্যস্ত। জানা যায়, আটক করা চার ব্যক্তি হলো চারু মগ (২৮), বর্ত গোপাল চাকমা (৪২), চানাই চাকমা (৩৮) ও দীপু মনি চাকমা (২৮)। আটককৃত ব্যক্তিরা শিলাছড়ি এলাকার বাসিন্দা বলে জানা যায়। পুলিশ চারজনকে আটক করলেও মাস্টার মাইন্ডরা পালিয়ে যেতে সক্ষম হয়। শান্তিরবাজর থানার পুলিশ আটককৃত চার ব্যক্তিকে বিলোনিয়া কোর্টে পাঠিয়েছেন। শান্তিরবাজার মহকুমার প্রানকেন্দ্রে এইভাবে প্রকাশ্য জুয়া চলার ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ছিঃ ছিঃ রব উঠেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*