বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ ফেব্রুয়ারি ৷। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর এলাকায় আই পি এফ টি’র উদ্যোগে অনুষ্ঠিত হয় তিপ্রাল্যান্ড কেম্পিং। মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বিধায়ক সিন্ধুচরন জমাতিয়া, ইয়ুথ আই পি এফ টি’র সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া প্রমুখ। বক্তারা এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিজেপি-আই পি এফ টি জোট সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে ১২টি পরিবারের ৫৪ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে আই পি এফ টি দলে যোগদান করেন। নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া।