আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি ৷। আগামী ৭ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা হাই কোর্ট বার এসোসিয়েশানের নির্বাচন। জানা যায়, নির্বাচন হবে মোট ১১টি পদের জন্য। এদিন ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশানের সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যকরী কমিটির ৬টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র তোলার কাজ শুরু হয় ১৮ই ফেব্রুয়ারি থেকে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫শে ফেব্রুয়ারি। জানা যায়, মনোনয়ন পত্র স্ক্রুটিনি করা হবে আগামী ২৭শে ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২রা মার্চ থেকে ৩ মার্চ বিকাল সাড়ে চারটা পর্যন্ত। রিটার্নিং অফিসার বিবেক ব্যানার্জি জানান, ত্রিপুরা হাই কোর্ট বার এসোসিয়েশানের নির্বাচনে এই বছর মোট ভোটার ১৯০ জন।