সাবেকিয়ানায় পরিবর্তনের ছোঁয়া, শুরু হল ৩৮তম আগরতলা বইমেলা

ERtEs3RUYAEcC59আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি ৷। গোটা রাজ্যের মানুষ বিশেষ করে যাদের সাহিত্য, সংস্কৃতির সঙ্গে নাড়ীর টান তারা বহু আগের থেকেই দিন গুনতে শুরু করে দিয়েছিলেন। আজ্ঞে হ্যাঁ, বিদগ্ধ পাঠক বলছি আগরতলা বইমেলার কথা। যুগের সঙ্গে যুগলবন্ধিতে আগরতলা বইমেলার সাবেকিয়ানায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বুধবার আনুষ্ঠানিক ভাবে শুরু হল ৩৮তম আগরতলা বইমেলা। মেলা চলবে ৮ই মার্চ পর্যন্ত। এদিন রাজধানীর হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বইমেলার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষা ও আইনমন্ত্রী রতন লাল নাথ, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, বিধায়িকা মিমি মজুমদার, বিধায়ক রামপ্রাসাদ পাল প্রমুখ।
ERtS5FzUYAENTgrএদিন মুখ্যমন্ত্রী বলেন, বই হচ্ছে মানুষের সবচেয়ে বড় বন্ধু। মানুষের বন্ধুত্বের বিচ্ছেদ হতে পারে কিন্তু বইয়ের সঙ্গে বন্ধুত্ব হলে তবে আর বিচ্ছেদ হয় না। উপ-মুখ্যমন্ত্রী বলেন, মানব সভ্যতা যতদিন থাকবে ততদিন বই থাকবে।
জানা যায়, এবারের বইমেলায় মোট ১২৯টি স্টল রয়েছে। এর মধ্যে ৭৫টি স্টল ত্রিপুরা রাজ্যের, বাংলাদেশ থেকে একটি, পশ্চিমবঙ্গের ৩৯টি, গৌহাটি থেকে ৬টি, নয়াদিল্লী থেকে ৬টি এবং অন্যান্য রাজ্য থেকে ২টি স্টল এসেছে। জানা যায়, প্রতিদিন বইমেলার মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এই অনুষ্ঠানে রাজ্যের পাশাপাশি বাংলাদেশের শিল্পীরাও অংশ নেবেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*