জাতীয় ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি ৷। আজ থেকে ঠিক এক বছর আগে হয়েছিল বালাকোটে এয়ার স্ট্রাইক। বুধবার এয়ার স্ট্রাইকের এক বছর পূর্ণ হওয়ার পর প্রাক্তন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া বলেন, এক বছর পূর্ণ হয়েছে আর আমরা সন্তুষ্টির সাথে পিছনে ফিরে দেখছি। আমরা অনেক কিছু শিখেছি, বালাকোটে এয়ার স্ট্রাইকের পর অনেক কিছু জিনিষ লাগু করা হয়েছে। উনি বলেন, আমরা এটাই বোঝাতে চাইছিলাম যে, তোমরা যেখানেই থাক না কেন, আমরা ঘরে ঢুকে মারব। তিনি বলেন, শত্রু পক্ষ কখনোই স্বীকার করেনি যে, আমরা তাঁদের সীমা অতিক্রান্ত করে সক্রিয় জঙ্গি শিবির গুলোকে উড়িয়ে দিতে পারি। কিন্তু আমরা এটা করে দিই। তিনি বলেন, বালাকোট হাওয়াই হামলার পর আর বড়সড় জঙ্গি হামলা করতে পারেনি ওঁরা, কারণ এবার ওদের মনে এই ভয় ছিল যে, আমরা এবার আগের মতো করেই বিনাশকারী হামলা চালাব।উল্লেখ্য, পাকিস্তান আশ্রিত জঙ্গি দ্বারা জম্মু কাশ্মীরের পুলওয়ামায়া করা হামলার বদলা নেওয়ার জন্য ২৬শে ফেব্রুয়ারি ২০১৯-এ সকাল ৩টা ৩০ মিনিট নাগাদ পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে হামলা করে। ভারতীয় সেনা বালাকোটে এয়ার স্ট্রাইক করে জঙ্গি শিবির গুলোকে ধ্বংস করে দেয়। মিরাজ ২০০ বিমান নিয়ে ভারতীয় বায়ুসেনার একটি দল ভোর রাতে লাইন অফ কন্ট্রোল পার করে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি আস্তানা গুলোতে বোমা নিক্ষেপ করে সেগুলোকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দেয়।
