আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি ৷। আচমকা প্রাকৃতিক দুর্যোগ জিরানিয়া মহকুমায়। বুধবার দুপুর ২টা ১০ মিনিট নাগাদ আচমকা জিরানিয়াস্থিত এস ডি পি ও অফিসের সামনে এস বি অফিস বিল্ডিং এর উপর উপড়ে পড়লো বিশাল আকৃতির বহু পুরনো একটি গাছ। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে রাণীর বাজার ওভার রোভারস ক্রু এবং স্কাউট গাইডের সদস্যরা ঘটিনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকার্য চালায়। এদিন সারা দিন কাজ করেও পুরো উদ্ধারকার্য শেষ না হওয়াতে বৃহস্পতিবারও হাত লাগাতে হয়। যদিও ঘটনায় কারুর আহত হবার খবর পাওয়া যায়নি।