গান্ধীয়ান সোসাইটি (ইউ এস এ) দ্বারা সম্মানিত রাজ্যের যুব সমাজসেবি দেবাশীষ

IMG-20200227-WA0060আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি ৷। রাজ্যের অন্যতম গান্ধীয়ান সমাজসেবী তথা রাজ্যের অন্যতম সামাজিক সংস্থা যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মজুমদারকে গান্ধীয়ান সোসাইটি (ইউ এস এ) দারা বিশেষ সম্মানে সম্মানিত করা হচ্ছে। জানা যায়, আগামী ২৯শে ফেব্রুয়ারি গুজরাট বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় রাজ্যের সামাজিক সংস্থা যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মজুমদারকে এই সন্মানে সন্মানিত করবে। গান্ধীয়ান সোসাইটি (ইউ এস এ) ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সামাজিক কর্মী যারা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন এবং দেশের জাতীয় সংহতি রক্ষার স্বার্থে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজে বিশেষ অবদান স্থাপন করছেন, এমন অনেক সামাজিক কর্মীকে গান্ধীজীর ১৫০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গুজরাট বিদ্যাপিঠে সম্মানিত করা হবে। এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গুজরাটের রাজ্যপাল আচারিয়া দেবরাত, গুজরাট বিদ্যাপীঠ‘র চ্যান্সেলর এম এস এলাবেন ভ্যাট, ভাইস-চ্যান্সেলর অনামিক শাহ, গন্ধিয়ান সোসাইটি (ইউ এস এ)-র সভাপতি ভদ্রা বুতালা প্রমুখ।
উল্লেখ্য, রাজ্যের অন্যতম গান্ধীয়ান সমাজসেবী দেবাশীষ মজুমদার স্ব উদ্যোগে ২০১৪ সালে ‘যুব বিকাশ কেন্দ্র’ নামে এক সামাজিক সংস্থা প্রতিষ্ঠা করেন। এই সংস্থা রাজ্যের চিরাচরিত সাংস্কৃতিক প্রচার প্রসারের পাশাপাশি দেশের জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে যুবকদের উৎসাহিত করা, সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করানো ইত্যাদি বিষয় নিয়ে সমগ্র ত্রিপুরা রাজ্যে কাজ করে থাকে। বর্তমান যুব বিকাশ কেন্দ্রের শাখা সারা ত্রিপুরা রাজ্যে আছে এবং মানুষের সাথে মিলে সমাজকে কিভাবে আরো সুন্দর করা যায়, জাতি উপজাতি সব অংশের মানুষের মধ্যে কিভাবে শান্তি সম্প্রীতি বজায় রাখা যায় সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*