রাজ্যে করোনা চিকিৎসার জন্য শয্যা সংখ্যা বেড়ে হলো ৪১০

IMG_20200508_215355আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে ৷। রাজ্যে করোনা চিকিৎসার জন্য বাড়ানো হলো শয্যা সংখ্যা। জানা যায়, রাজধানীর ভগৎ সিং যুব আবাসে নেওয়া হয়েছে করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা। ভগৎ সিং যুব আবাসে ৩০০টি শয্যায় করোনা রোগীর চিকিৎসা করা যাবে। জানা যায়, জি বি হাসপাতালে ৮০টি এবং আই জি এম হাসপাতালে ৩০টি শয্যার ব্যবস্থা ছিল। এই নিয়ে রাজ্যে করোনা চিকিৎসার জন্য শয্যা বেড়ে হলো মোট ৪১০টি। তবে জি বি হাসপাতালের ব্যবস্থাপনাতেই সেখানে করোনা রোগীর চিকিৎসা হবে বলে জানান রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*