রাজ্যে আরও ৩০ জনের দেহে করোনা জীবাণু, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১১৮ 

IMG-20200508-WA0110আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে ৷। রাজ্যের আরও ৩০ জনের দেহে মিললো করোনা পজেটিভ। এর মধ্যে ২৫ জন ধলাই জেলার আমবাসা বি এস এফ’র ৮৬নং ব্যাটেলিয়ানের জওয়ান, ৪ জন বি এস এফ’র ১৩৮ নং ব্যাটেলিয়ানের জওয়ানদের পরিবারের লোক এবং এক জন লরি চালক রয়েছেন। এখন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১১৮ জন। এর মধ্যে এক্টিভ কেস ১১৬ জন। তবে দু’জন রোগী আগেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়ে কোয়ারান্টাইনে রয়েছেন। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে আতংকিত না হওয়ার আহবান জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*