আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে ৷। লকডাউন পরিস্থিতিতেও নিজ বাড়িতে খুন হলেন এক গৃহবধূ। ঘটনা রাজধানীর এ ডি নগর থানাধীন মিলনচক্র এলাকায়। জানা যায়, শনিবার সকালে ঐ এলাকায় গৌতম চক্রবর্তীর স্ত্রী অনিমা চক্রবর্তীর (৪০) গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। গলায় ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কেটে তাকে নিশংস ভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা। ঘটনার খবর পেয়ে এ ডি নগর থানার পুলিশ, পশ্চিম আগরতলা থানার পুলিশ এবং ফরেন্সিক টিম ঘটনাস্থলে যায়। মৃতার ১৫ বছরের ছেলে রয়েছে। সে জানায়, তার বাবা গৌতম চক্রবর্তীই মাকে খুন করেছে। প্রায়ই নেশা করে এসে সংসারে ঝামেলা করতো। জানা যায়, মৃতা অনিমা চক্রবর্তী রেল স্টেশনে সাফাইয়ের কাজ করতো এবং তাঁর স্বামী একজন শ্রমিক। ঘটনার পর থেকে পলাতক গৌতম চক্রবর্তী। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।রাজধানীতে গলা কেটে নিশংস ভাবে খুন এক গৃহবধূ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে ৷। লকডাউন পরিস্থিতিতেও নিজ বাড়িতে খুন হলেন এক গৃহবধূ। ঘটনা রাজধানীর এ ডি নগর থানাধীন মিলনচক্র এলাকায়। জানা যায়, শনিবার সকালে ঐ এলাকায় গৌতম চক্রবর্তীর স্ত্রী অনিমা চক্রবর্তীর (৪০) গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। গলায় ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কেটে তাকে নিশংস ভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা। ঘটনার খবর পেয়ে এ ডি নগর থানার পুলিশ, পশ্চিম আগরতলা থানার পুলিশ এবং ফরেন্সিক টিম ঘটনাস্থলে যায়। মৃতার ১৫ বছরের ছেলে রয়েছে। সে জানায়, তার বাবা গৌতম চক্রবর্তীই মাকে খুন করেছে। প্রায়ই নেশা করে এসে সংসারে ঝামেলা করতো। জানা যায়, মৃতা অনিমা চক্রবর্তী রেল স্টেশনে সাফাইয়ের কাজ করতো এবং তাঁর স্বামী একজন শ্রমিক। ঘটনার পর থেকে পলাতক গৌতম চক্রবর্তী। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।