আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে ৷। করোনা পরিস্থিতিতে বিভিন্ন ভাবে বিভিন্ন জনদের বরাবরই সাহায্য করে আসছেন রাজ্যের দিদি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক। শনিবার রাজধানী আগরতলার সেন্ট্রাল রোড এলাকায় মাস্ক বিতরণ করলেন তিনি। তিনি সকলকে আহ্বান জানান, সামাজিক দূরত্ব মেনে চলতে, মাস্ক ব্যবহার করতে।
