আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ৷। সম্প্রতি ‘মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ফ্রেন্ডস ক্লাব’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শাসকদলের বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। এই অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর পুলিশ সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক রাজীব সিং এর কাছে অভিযোগ পত্র জমা দিয়েছেন।তিনি সাংবাদিকদের আরও জানান, রাজ্যের জনগণের স্বার্থে তিনি সরকারে থেকেও বিভিন্ন বিষয়ে বিধানসভায় প্রশ্ন তুলেছিলেন, পাশাপাশি সম্প্রতি করোনা নিয়ে রাজ্যের মূখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। এই চিঠির পরিপ্রেক্ষিতে বিজেপি মুখপাত্র সাংবাদিক সন্মেলন করে নাম না করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি বলেন, জনতার স্বার্থে তিনি এই ধরনের কাজ আরও চালিয়ে যাবেন।
