ফের রাজ্যে নতুন আক্রান্ত ৯৮, সুস্থ ৩৩

12আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই ৷। রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার রাজ্যে নতুন করে ফের ৯৮ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, এদন ৩,০১৫ জনের লালারস পরীক্ষা করা হয়। এদিন ৯৮ জন পজেটিভের মধ্যে ২১ জন পশ্চিম ত্রিপুরা, ১৩ জন খোয়াই, ১৭ জন সিপাহীজলা, ২২ জন গোমতী, ৮ জন উত্তর ত্রিপুরা, ১ জন ঊনকোটি, ৩ জন ধলাই এবং ১৩ জন দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা। তিনি জানান, পজেটিভ এই ৯৮ জনের মধ্যে ১৮ জন বিমানযাত্রী এবং ৭২ জন এন্টিজেন টেস্টে ধরা পড়েছে।
পাশাপাশি মূখ্যমন্ত্রী জানান, এদিন ৩৩ জন করোনা রোগী সুস্থ হয়ে ছুটই পেয়েছেন।
এবার রাজ্যে মোট সংক্রমিত হয় ২,৩৭৯ জন। সুস্থ হয়ে উঠেন ১,৬৩৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ৭২৫ জন। মৃত্যু হয়েছে ৩ জন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*