সেক্স রেকেট – রাজধানীতে ফের মধুচক্রের ঠেকে পুলিশি অভিযান, অশ্লীল অবস্থায় হাতেনাতে আটক ৪ যুবতী

sex.jpg0আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই ৷। ফের রাজধানীর একাংশ হোটেল ও রেষ্টুরেন্টে জাকিয়ে বসেছে মধুচক্রের ঠেক। এবার গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ শুক্রবার রাজধানীর মরা চৌমুহনী এলাকার বিজয়া প্যালেস হোটেলে হানা দিয়ে অশ্লীল অবস্থায় হাতেনাতে আটক করে ৪ যুবতীকে। দীর্ঘদিন ধরেই স্থানীদের অভিযোগ ছিল ঐ হোটেলে সেক্স রেকেট চলতো। এই অভিযোগের ভিত্তিতেই এদিন অভিযান চালায় পূর্ব আগরতলা থানার পুলিশ।
sex.jpg1পুলিশ জানায়, এই অভিযানে অসংলগ্ন অবস্থায় ৫ জন মহিলা ও ৫ জন পুরুষকে আটক করে করা হয়েছে। তার মধ্যে ১-২ জন নাবালিকা রয়েছেন বলে পুলিশের ধারনা। পুলিশ দেখে এক যুবতী তিতল ছাদ থেকে পাশের এ বাড়ির দ্বিতল ছাদে ঝাপ দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু লাফ দিয়ে সে আহত হয়ে পরে। পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। বাকিদের পুলিশ থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, ধৃতদের অধিকাংশই সাবালক এবং তাদের স্বইচ্ছায় মিলিত হয়েছে বলে দাবি করেন। পরে পুলিশ তাদের ব্যাক্তিগত জামিন দিয়ে ছেড়ে দিতে বাধ্য হয়।
পুলিশ বিজয়া প্যালেস হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তে নেমেছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*