সকাল থেকেই সীমান্ত এলাকায় চলছে সম্পূর্ণ লকডাউন, সীমান্ত এলাকায় পুলিশি টহল

lkআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই ৷। শুক্রবার (১৭ই জুলাই) থেকে শুরু হয় ইন্দো-বাংলা সীমান্ত এলাকায় সম্পূর্ণ লকডাউন। এদিন সকাল ৭টা থেকে গোটা রাজ্যের সীমান্ত এলাকায় কার্যকর করা হয়েছে। লকডাউন চলবে ৭ দিন। গ্রামীন এলাকায় সীমান্ত থেকে ১ কিলোমিটার এবং শহর এলাকায় সীমান্ত থেকে আধা কিলোমিটার সম্পূর্ণ লকডাউন লাগু করা হয়েছে। বিশেষজ্ঞরা বার বারই বলে আসছে করোনার থাবা থেকে বাঁচতে লকডাউন বা সামাজিক দূরত্বই একমাত্র পথ। তার রাজ্যে ৭ দিনের জন্য সীমান্ত এলাকায় লকডাউন লাগু করা হয়েছে।
এদিন সকাল থেকেই সীমান্ত এলাকায় লকডাউনের চিত্র লক্ষ করা গেছে। দোকান পাট ছিল বন্ধ, রাস্ত ঘাট ছিল জনমানবশূন্য। রাস্তা ছিল যানবাহন শূন্য। সকাল থেকেই সীমান্তবর্তী এলাকায় পুলিশি টহল চলছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*