জিবি হাসপাতাল পরিদর্শনে গিয়ে বৈঠকে বিভিন্ন পরিষেবার অবনতির কৈফিয়ত তলব করেন মূখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ সেপ্টেম্বর ৷। জিবি হাসপাতাল পরিদর্শনে গেলের রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার দুপুরে জিবি হাসপাতালের কোভিড ট্রিটমেন্ট সেন্টারের পরিষেবার খোঁজ খবর নিতে সেখানে গেলেন তিনি। সেখানে তিনি সিসি টিভি ক্যামেরায় কোভিড ট্রিটমেন্ট সেন্টারের পরিষেবা প্রত্যক্ষ করলেন। পাশাপাশি সেখানে মূখ্যমন্ত্রী বৈঠক করেন হাসপাতালের চিকিৎসক, এডমিন স্টাফ সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে। এদিন মূখ্যমন্ত্রী জিবি হাসপাতালের বিরুদ্ধে রোগী ও আত্মীয় স্বজনদের দীর্ঘ দিনের বিভিন্ন পরিষেবার অবনতির অভিযোগের ব্যাপারে কৈফিয়ত তলব করেন। পাশাপাশি মূখ্যমন্ত্রী এইসব সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন। মূখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব এস কে রাকেশ প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*