৮ই সেপ্টেম্বর ১২ ঘণ্টার বনধ সফল করতে কংগ্রেসের লিফলেট বিলি

IMG-20200903-WA0082আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ সেপ্টেম্বর ৷। রাজ্যে শাসন ব্যবস্থার পরিবর্তন হলেও অপরিবর্তিত সেই সন্ত্রাসবাদ। ২০১৮ এর পরিবর্তনের পর শাসকদলের আশ্রিত সমাজদ্রোহীরা প্রতিনিয়ত বিরোধী দলের নেতা থেকে কর্মী সকলের উপরেই আক্রমণ সংগঠিত করছে। শুক্রবার এক সাংবাদিক সন্মেলনে এমনটাই অভিযোগ করেন ছাত্রনেতা সম্রাট রায়। তিনি বলেন, ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহার উপর প্রাননাশি আক্রমণ সংগঠিত করে কিছু সমাজদ্রোহীরা। ইতিপূর্বে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে বিশালগড়ে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়। এই সকল বিষয়গুলো নিয়ে কংগ্রেসের ১৭টি শাখা সংগঠন আগামী ৮ই সেপ্টেম্বর ১২ ঘন্টা ত্রিপুরা বনধের ডাক দেয়।
IMG-20200904-WA0100এই বনধকে সাফল্যমণ্ডিত করার জন্য শুক্রবার আগরতলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের কর্মীরা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিলি করার কর্মসূচি গ্রহণ করেন। কিন্তু এই কর্মসূচিতে পুলিশ বাধা প্রদান করে বলে জানান শ্রী রায়। তারপরও বাধা উপেক্ষা করে কংগ্রেস কর্মীরা লিফলেট বিলি করে। এই কর্মসূচিতে উপস্থিত থেকে ছাত্রনেতা সম্রাট রায় হুশিয়ারি দিয়ে বলেন, যতই বাঁধাদান করা হোক কিন্তু বনধকে সাধারণ মানুষের সমর্থন আছে, অতএব এটি সফল হবেই।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*