আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৪ সেপ্টেম্বর || সোনামুড়া মহকুমার শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলো সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চ। তাদের দাবী সোনামুড়া হাসপাতালটিকে জেলা কোভিড কেন্দ্র হিসাবে ঘোষণা না করার জন্য। পাশাপাশি জেলা কোভিড হেল্থ সেন্টার সোনামুড়া মহকুমারের অথবা জেলার অন্য কোথাও স্থাপন করা জন্য। জানা যায়, সোনামুড়া মহকুমা সদরে থাকা সিএইচসি বা কমিউনিটি হেলথ সেন্টারে জেলা কোভিড হেলথ সেন্টার করা হবে। গত বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলার সমাহর্তার অফিসে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রশাসনিক পর্যালােচনা বৈঠক হয়। সেই বৈঠকেই প্রস্তাবটি আসে। অনেকেই তা সমর্থন করেন। প্রশাসনিক অনেক কর্তাই শুক্রবার সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েন। সিপাহীজলা জেলার স্বাস্থ্য অধিকর্তা অর্থাৎ মুখ্যমন্ত্রীও তড়িঘড়ি করে তিনজনের একটি কমিটি করেছেন শুক্রবারের মধ্যেই রিপাের্ট দেওয়ার জন্য। তবে নাগরিক অধিকার মঞ্চের সভাপতি এডভোকেট জলিলুর রহমান বলেন, কোভিড সেন্টার স্থাপনে তাদের সম্পূন্ন সহমত আছে এবং তার এই প্রস্তাবে খুশি। তবে মহকুমার তথ্য জেলার অন্য কোনো যায়গায় যাহাতে কোভিড সেন্টার দেওয়া হয়। কেন না এমনিতে সোনামুড়াবাসী স্বাস্থ্য পরিসেবা থেকে বঞ্চিত। তানাহলে সোনামুড়া হাসপাতালটিকে যদি জেলা কোভিড সেন্টার করে তাহলে গোটা সোনামুড়াবাসীর একমাত্র স্বাস্থ্য পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হয়ে বিপদের সম্মুখীন হতে পারে। এই দিন ডেপুটেশন প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক মঞ্চের সহ-সভাপতি মাওলানা ইয়াসিন, সম্পাদক ড. জহিরুল হক, আইনি উপদেষ্টা এডভোকেট জসিম উদ্দিন, আবুল খায়ের প্রমুখ।
