মাক্স বিরোধী অভিযানে শান্তিরবাজার থানার পুলিশ

IMG_20200914_215147বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ সেপ্টেম্বর || দিনের পর দিন করোনা ভাইরাসের প্রভাব ব্যপকহারে বেরে চলছে। এরইমধ্যে শান্তিরবাজারের অধিকাংশ লোকজন সতর্কতা অবলম্বন করে চলছে না। শান্তিরবাজারের অধিকাংশ ব্যবসায়ীমহল থেকে শুরু করে সাধারন লোকজনেরা সরকারী নির্দেশিকাকে বুঙু আঙ্গুল দেখিয়ে চলছে। শান্তিরবাজারে এমন চিত্র দেখে মাক্স বিরোধী অভিযানে নামেন শান্তিরবাজার থানার পুলিশ। এই অভিযানে শান্তিরবাজারের অধিকাংশ ব্যবসায়ীদের ফাইন করা হয়। এই ঝটিকা অভিজানের কথা বাজারে ছরিয়ে পরার সঙ্গে সঙ্গে অধিকাংশ লোকজন ফাইন থেকে বাঁচার জন্য মাক্স পরিধান করে নেন। পরবর্তী সময় পুলিশ চলে যাবার পর পুনরায় মাক্স খুলেই চলাফেরা করছেন। এই অভিযান সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত অফিসার সংবাদমাধ্যমের সামনে জানান, এদিন মোট ৮ জনকে ১৮০০ টাকা ফাইন করা হয়েছে। তিনি জানান আগামীদিনেও এইধরনের অভিযান জারী থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*