নানান কর্মসূচীতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ে

IMG-20200917-WA0044সাগার দেব, তেলিয়ামুড়া, ১৮ সেপ্টেম্বর || ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ে ২৮-তেলিয়ামুড়া মন্ডল এর উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ মন্ডলের অন্যান্য নেতৃত্বরা। বৃহস্পতিবার সকাল ৯টায় প্রধানমন্ত্রীর ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে সেবা সপ্তাহ দিবস উদযাপন করার লক্ষ্যে এদিন এই সাংবাদিক সম্মেলনের ডাকা হয়েছে বলে জানান কল্যাণী রায়। এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২৮-তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ে। তিনি বলেন, তেলিয়ামুড়া মন্ডল এলাকায় সবকটি মোর্চার উদ্যোগে বিভিন্ন সেবামূলক কাজ করা হবে মন্ডল এলাকায়।
পাশাপাশি এদিন মহিলা মোর্চার উদ্যোগে সাফাই অভিযান করা হয়। যুব মোর্চার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয় বাজার এলাকায়। মহিলা মোর্চার উদ্যোগে এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন সংগঠনের নেতৃত্বরা। তাছাড়া সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার সাংবাদিকদের মধ্যে মাক্স স্যানিটাইজার বিতরণ করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*