ডিগ্রী কলেজগুলোতে ভর্তি সংক্রান্ত প্রকাশিত মেধা তালিকা নিয়ে এবিভিপি ইউনিটের বৈঠক

received_1427788987416012দ্বীপ গোস্বামী, উদয়পুর, ১৮ সেপ্টেম্বর || সম্প্রতি রাজ্যের ডিগ্রী কলেজগুলোতে ভর্তি সংক্রান্ত মেধা তালিকার প্রকাশিত হয়েছে। ভর্তি সংক্রান্ত প্রকাশিত এই মেধা তালিকার মধ্যে অনেক ভুলভ্রান্তি লক্ষ করা গেছে বলে অভিযোগ উঠেছে। যাতে করে নতুন কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা হেনস্থার শিকার হচ্ছে বর্তমানে। করোনা পরিস্থিতিতে কলেজগুলোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে করা হয়েছিল। যেদিকে উচ্চশিক্ষা দপ্তর সব দায়-দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয়। তারপর তাদের প্রকাশিত মেধাতালিকায় ভুল বৈকি শুদ্ধ কিছু খুঁজে পাওয়ার জন্য মাইক্রোস্কোপ এর ব্যবহার ছিল অত্যন্ত জরুরী। সেদিকে লক্ষ্য রেখে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সমস্যার কথা জানতে পেরে শুক্রবার উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের এবিভিপি ইউনিটের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় ছাত্র-ছাত্রীদের সমস্যা নিয়ে কথোপকথনের মাধ্যমে সব রকম সমস্যার নথিভূক্ত করে এবিভিপি রাজ্য কমিটির কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়। যাতে করে রাজ্য কমিটির পক্ষ থেকে এই বিষয় নিয়ে উচ্চ শিক্ষা দপ্তরের সাথে কথা বলে ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করা হবে বলে সূত্রে জানা যায়। এছাড়াও নতুন কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর অনলাইন মেম্বারশিপের ব্যাপারে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*