সামাজিক ভাতা প্রদানের অগ্রণী ভূমিকা – ফর্ম বিতরণ অনুষ্ঠান

vlcsnap-error883আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ০৯ অক্টোবর ৷। ভিশন ডকুমেন্টের কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য সরকার ৩০ হাজার সামাজিক ভাতা দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছে। এর অঙ্গ হিসাবে সারা রাজ্যের ন্যায় তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে শুক্রবার দুপুর বারোটা নাগাদ পৌর পরিষদ অফিস প্রাঙ্গণে ভাতা প্রদানের জন্য ফর্ম বিতরণ অনুষ্ঠান হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান নিতিন কুমার সাহা, ভাইস চেয়ারম্যান রূপক সরকার, পৌর পরিষদের ডেপুটি CEO এবং পৌর এলাকার ১৫ জন ওয়ার্ড কাউন্সিলর।
অপরদিকে একই অনুষ্ঠান হয় তেলিয়ামুড়া ব্লকের উদ্যোগে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা করেন বিধায়িকা কল্যাণী রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, খোয়াই জেলা পরিষদের সদস্য সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া ব্লকের ১৭টি গ্রাম পঞ্চায়েতের বেনিফিসারীদের মধ্যে সামাজিক ভাতার ফর্ম বিতরণ করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*