আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর ||
ঘর থেকে এক গৃহবধূর আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার। ঘটনা সিধাই মোহনপুরের কালিকামুড়াতে। জানা যায়, সোমবার সকালে স্বামীর বাড়ির ঘর থেকে মীনাক্ষী সরকার নামে এক গৃহবধূর আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। স্বামী সুজিত সরকারকে সিধাই থানার পুলিশ আটক করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
