শান্তিরবাজার থানায় চলছে এস পি ও পদে নিয়োগ পক্রিয়ার কাজ

hvবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ নভেম্বর ৷। শান্তির বাজার থানায় চলছে এস পি ও পদে নিয়োগ পক্রিয়ার কাজ। রাজ্য সরকার রাজ্যে বেকারত্ব কমানোর জন্য পুলিশের এস পি ও পদে নিয়োগের সিদান্ত নিয়েছেন। রাজ্য সরকারের এই সিদান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকে শান্তির বাজার থানায় এস পি ও পদে নিয়োগের পক্রিয়ার কাজ শুরু হয়েছে। ইন্টারভিও দিতে আসা লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায়, উনারা সকাল ৮ ঘটিকা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। এছারা জানা যায়, এই পদের জন্য অষ্টম শ্রেনী উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে। সেই জায়গায় দেখা যাচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র ছাত্রীরাও এই পদে চাকুরীর জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। আবেদনকারীরা নিশ্চিত যে উনাদের চাকুরীটা হবে। সকলে ব্যাপক উৎসাহের সহিত এই নিয়োগ পক্রিয়ায় অংশগ্রহন করেছে। এই নিয়োগ পক্রিয়ায় আগত অধিকাংশ লোকজন সামাজিক দুরত্ব ছারাই চলাফেরা করছে এমনটাই দেখা গেলো। এই মহামারির মধ্যে থানায় এইভাবে ভীর জমনোর বিষয় নিয়ে তিব্র গুঞ্জন চলছে অভিঞ্জ মহলে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*