সিপিআই সদর বিভাগীয় পরিষদের উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান

IMG-20210113-WA0033আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারী || ভারতের কমিউনিস্ট পার্টি সদর বিভাগীয় পরিষদের উদ্যোগে পার্টির বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবনে পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক, স্বাধীনতা সংগ্রামী অজয় ঘোষ’র ৫৯’তম প্রয়াণ দিবস এবং বর্ষিয়ান সিপিআই নেতা, কেরালার ৭ বছরের টানা মুখমন্ত্রী সি. অচ্যুতা মেনন’র ১০৮’তম জন্মদিবস পালন করা হয়। বুধবার উক্ত উভয় নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিষ্ঠির দাস, সিপিআই নেতা মানস দেববর্মন, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই রাজ্য পরিষদের সদস্য সুব্রত দেবনাথ, উর্মি বোস, AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*