সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ এপ্রিল || চৈত্র মাসের শেষ লগ্নে দাবদাহে গরমের মধ্যে তীব্র পানীয় জলের সংকট চলছে তেলিয়ামুড়া পৌর পরিষদের বিভিন্ন এলাকায়। জনগণের অভিযোগ পেয়ে সোমবার তেলিয়ামুড়া DWS অফিসে ছুটে যান তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায়। তিনি দপ্তরের আধিকারিকের সাথে কথা বলেন এবং দীর্ঘদিন ধরে জল না পাওয়ায় ব্যাপারে খোঁজখবর নেন। জানা যায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত ১২, ১৩, ১৪, ১৫নং ওয়ার্ডে পানীয় জলের সমস্যার মধ্য দিয়ে দিন অতিবাহিত করে আসছে প্রবাসীরা।দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেও কাজের কাজ কিছু না হওয়াতে বাধ্য হয়ে এলাকাবাসীরা এলাকার জনপ্রতিনিধি কল্যাণী রায়কে বিষয়টি জানান। এলাকাবাসী অভিযোগ পেয়ে বিধায়িকা তেলিয়ামুড়া DWS এর আধিকারিক হরিমোহন দেববর্মার সাথে কথা বলেন। তিনি জানান, অতি শীঘ্রই জল এই এলাকাগুলিতে পৌঁছে দেওয়ার জন্য অবগত করেন।
