সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ এপ্রিল || ভারতীয় জনতা পার্টি তেলিয়ামুড়া মন্ডল মহিলা মোর্চা এবং যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় স্বচ্ছ ভারত অভিযান। সোমবার তেলিয়ামুড়া বাজারে এই স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়। এই দিনের স্বচ্ছ ভারত অভিযান মূলত তেলিয়ামুড়া শহরকে স্বচ্ছ রাখতে এবং নাগরিকদের মধ্যে স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিযানের আয়োজন করা হয়। এদিন তেলিয়ামুড়া বাজার সংলগ্ন বিভিন্ন এলাকা সাফাই করেন।
