সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ এপ্রিল || সাইনবোর্ডে পুুরসভা আজও প্রত্যন্ত এলাকার মতোই জীবন কাটাচ্ছেন তেলিয়ামুড়া পুরবাসী। আজও পানীয় জলের সুব্যবস্থা দেখেননি অনেকেই। তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫নং ওয়ার্ডের অনেক জায়গাতেই নেই পানীয় জলের ব্যাবস্থা। দীর্ঘ বাম শাসনের পর রাম রাজত্বেও হয়নি প্রতিশ্রুতি পূরণ। দীর্ঘ তিন চার বছর ধরে পানীয় জলের জন্য আর্জি জানিয়েও কাজের কাজ এখনো হয়নি। অটল জলধারার কথায় মাইক ফাটালেও আজও এক ফুটো জলের বিন্দুর জন্য এক দেড়শো মিটার টিলা অতিক্রম করতে হয় শহরবাসীর। ঘরে ঘরে পানীয় জলের প্রতিশ্রুতি বাস্তবে অলীক কল্পনা।
