সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ এপ্রিল || মাক্স পরিধান এবং হ্যান্ড স্যানিটাইজার বিষয় নিয়ে কলেজের ছাত্র-ছাত্রী এবং প্রিন্সিপালের মধ্যে মতানৈক্য নিয়ে লঙ্কাকাণ্ড। ঘটনা মঙ্গলবার খাসিয়ামঙ্গলস্থিত সরকারি ডিগ্রী কলেজে। কলেজের ছাত্র-ছাত্রীদের অভিযোগমূলে জানা যায়, কলেজের প্রিন্সিপাল মনোরঞ্জন দাস প্রত্যেক ছাত্র-ছাত্রীদের নির্দেশ দেন কলেজে আসার সময় মাক্স পরিধান করতে এবং হ্যান্ড স্যানিটাইজ করে আসার জন্য। সেইমতো প্রিন্সিপালের নির্দেশ মোতাবেক কলেজ পড়ুয়ারা মাক্স পরিধান করেই কলেজে এসেছেন। কিন্তু কলেজের ছাত্র-ছাত্রীরা প্রত্যক্ষ করে কলেজের প্রিন্সিপাল মনোরঞ্জন দাস এবং গুটি কয়েক অধ্যাপক মাক্স পরিধান না করেই কলেজে ঘোরা ফেরা করছেন। এতে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা প্রিন্সিপালের সাথে বিষয়টি নিয়ে কথাবার্তা বলতে চাইলে প্রিন্সিপাল ক্ষিপ্ত হয় ছাত্র-ছাত্রীদের পুলিশে তুলে দেওয়ার হুমকি দেন। এতে কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
