গোপাল সিং, খোয়াই, ১৬ এপ্রিল || রোমহর্ষক মৃত্যুর ঘটনা খোয়াইয়ে। নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করলো এক ব্যাক্তি। পরিবারের অনুমান অন্তত এমনটাই। জানা যায়, মৃত ব্যক্তির নাম সুব্রত চৌধুরী। বয়স আনুমানিক ৪৭ বছর। মৃতের বাড়ি খোয়াই বিপিসি পাড়ায়। ঘটনার পর খোয়াই জেলা হাসপাতালে মৃতদেহ আনা হল। এই ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
