আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুলাই || গোপন খবরের ভিত্তিতে অভিযান চালয়ে খয়েরপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ১০ চাকার লরি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা। জানা যায়, এই গাঁজার পরিমান ৪১৫ কেজি হবে। আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন এন সি সি মহকুমা পুলিশ আধিকারিক পিয়া মাধুরি মজুমদার। পুলিশ গাড়ি সহ লরি চালককে আটক করতে সক্ষম হয়।
