ফের যান দূর্ঘটনা প্রান হারালো ২ ব্যক্তি, আহত আরও তিন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ জুলাই || ফের যান দূর্ঘটনা প্রান হারালো ২ জন ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২ ঘটিকায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দশমী রিয়াং পাড়া সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে একটি বলেরু গাড়ী। গাড়ীটি দ্রুত গতিতে থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। গাড়ীটির গতি এমন ছিলো নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়ক থেকে অনেক দুরে চলে যায়। এই দূর্ঘটনার টের পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মনপাথর ফাঁড়ী থানায় ও দমকল বাহীনির কর্মীদের খবর দেয়। ঘটনার খবর পেয়ে দমকল বাহীনির কর্মীরা ও আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ীতে থাকা লোকজনদের উদ্ধারের চেষ্টা করে। অধিকসময় অতিক্রান্ত হবার পর ভোর প্রায় ৪ ঘটিকায় সকলকে শান্তির বাজার জেলা হাসাপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। হাসাপাতালে কর্তব্যরত চিকিৎক দুইজনকে মৃত বলে ঘোষনা করে। অপর তিন জন আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসাপাতালে স্থানান্তরিত করে। শুক্রবার সকালবেলা ঘটনাস্থলে পরিদর্শনে যান শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। জানা যায়, বলেরু গাড়ীটির নাম্বার টি আর ০১ র ওয়াই ০৫৭৬। এই দূর্ঘটনা সম্পর্কে ওসি সুব্রত চক্রবর্তী জানান, আহত ও নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। অনুমান করা হচ্ছে এরা সকলে বহিঃরাজ্যের বাসিন্দা। গাড়ীটি বেসরকারি বিদ্যুৎ কোম্পানির বলে জানান ওসি সুব্রত চক্রবর্তী। পুলিশ আহত ও নিহতদের পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*